উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভা নির্বাচনে নিশ্চিত জয় তৃনমূলের বলে মনে করছেন তৃনমূলের কর্তাব্যক্তিরা

রবিবার উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভা নির্বাচনে নিশ্চিত জয় তৃনমূলের বলে মনে করছেন তৃনমূল সদস্যরা। আগামী  শিবিরে প্রস্তুতি চলছে বিজয় উৎসব এর। শুধু মাত্র সরকারি ঘোষনা টুকু বাকি। পুরসভার নির্বাচন ঘোষণা হবে সরকারি ভাবে আগামী ১৭ মে বুধবার ভোট গণনার পর। কিন্তু তার আগেই পুরবোর্ড তাদের দখলে চলে এসেছে এই বার্তা পৌছে দেওয়া হল দলের কর্মীদের কাছে। দলের জেলা সভাপতি অমল আচার্য জানিয়েছেন রাজপথে কোনও বিজয় মিছিল হবেনা, তবে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীরা বিজয় উৎসব করবে। কারন তাঁরা পুরসভার উন্নয়নের জন্য  বদলা নয় বদল চেয়েছিলেন। যারা রায়গঞ্জের পুর নির্বাচনকে সন্ত্রাস বলে অভিযোগ করেছে তাঁদের উদ্যেশ্যে তিনি বলেন কয়েকটি বিক্ষুব্ধ ঘটনা ছাড়া কিছুই হয় নি।কারন কেউ মারাও যায়নি কিংবা কারো গুলি ও বোমা লাগেনি সেখান থেকেই পরিস্কার রায়গঞ্জে শান্তি পূর্ন ভাবে ভোট হয়েছে। বিরোধীদের বুঝতে দেরী হয়ে গেল যে রায়গঞ্জের জনমত সম্পূর্ন তৃনমূলের  দিকে তখন তাঁরা বলছে তাঁরা তাঁদের প্রার্থীপদ প্রত্তাহার করলো।

আর রায়গঞ্জে বিজয় মিছিল করলে লোক সামাল দেওয়া অসম্ভব হয়ে যাবে এক প্রকার জনজীবন স্তব্ধ হয়ে পড়বে এক প্রকার বৃশৃঙ্খলা সৃষ্টি হবে সেই কারনে আমরা বীজয় মিছিল করতে চাইনা। কারন আমরা বদলা নয় বদল চেয়েছিলাম তাদের লক্ষ্য রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করা। রায়গঞ্জের মানুষ তাদের ভোট দিয়েছেন, মানুষের পাশে থাকাই তাদের লক্ষ্য।তাঁদের প্রার্থী ও তাদের কর্মীদের কাছে একটাই বার্তা থাকবে যে সব সময় সাধারন মানুষের পাশে থাকে তাঁরা। আর আগামীদিন কি পদক্ষ্যেপ হবে তাঁদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য।